ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনীতে ধর্মীয় সভা

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৪৬ পিএম

রাঙ্গামাটিতে আকাশ প্রদীপ প্রজ্জ্বলন সমাপনীতে ধর্মীয় সভা

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের মংখোলা পূর্বারাম বনবিহারে আয়োজিত মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে সোমবার সকাল ৯টায় ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেছে মংখোলা পূর্বারাম বনবিহার কমিটি ও এলাকার পূণ্যার্থীবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন বিহারের আবাসিক অধ্যক্ষ করুণা ভান্ত। প্রধান পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলী শান্তি চাকমা, হেডম্যান প্রভাত রঞ্জন চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রণীত রঞ্জন খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

ধর্মীয় সভায় বৌদ্ধ রীতি অনুযায়ী বিভিন্ন আচার-অনুষ্ঠান এবং সংক্ষিপ্ত ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

জেএইচআর

Link copied!