ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:২২ পিএম

সালথায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুরের সালথায় নবাগত সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন এর সাথে সালথায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সালথা থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সেলিম মোল্যা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হুসাইন, মনির মোল্যা, সহ-সভাপতি মিঞা লিয়াকত হুসাইন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশাররফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য এম কিউ হুসাইন বুলবুল, জাকির হোসেন, শরিফুল হাসান, সদস্য সাইফুল ইসলাম মারুফ প্রমুখ।

মতবিনিময় সভায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খাঁন বলেন, "আমি যতদিন এখানে থাকবো ততদিন সালথা উপজেলায় কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। আমাদের কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। যদি কেউ কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইবোনের কাছে চাঁদা দাবি করতে গেলে আমাকে জানাবেন। সে যেই হোক তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিবো। সালথা থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে আসলে তাকে ধরে পুলিশে দিবেন। আগামী সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।"

ইএইচ

Link copied!