ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঘাটাইলে অন্বেষা সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ১১:০৭ এএম

ঘাটাইলে অন্বেষা সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা

‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় সমবায় পুরস্কার ২০২২ এর স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে অন্বেষা একাডেমীতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন শামীম এর সভাপতিত্বে সভাটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে সমবায় সমিতির গুরুত্ব ও উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন: বাংলাদেশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) মো. শহিদ হোসেন সেলিম, সমিতির উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসরিন সরকার দিপা, যুগ্ম পরিচালক ইয়াসমিন সরকার, প্রধান হিসাব রক্ষক লায়লা খাতুন, অফিস ম্যানেজার মাকছুদা বেগম, প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন, কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রমুখ।

সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র এবং নিরীক্ষা সংক্রান্ত বিষয়াদি উপস্থাপন ও অনুমোদিত হয়। বক্তারা বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তারিন সুলতানা বীনা ও সুবর্ণা আক্তার।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড তাদের ৩৬১৬ জন সদস্যের মধ্যে এ পর্যন্ত ১৬৬৬ জনকে ঋণ প্রদান করেছে। সমিতির বর্তমান মূলধন প্রায় ৩৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৯৪ টাকা।

জেএইচআর

Link copied!