ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর রাজাঝির দিঘী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৫, ০১:২২ পিএম

ফেনীর রাজাঝির দিঘী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনী শহরের রাজাঝির দিঘী থেকে শুক্কুর মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পৌঁছে দেয়। পরে হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করে স্বজনরা।

শুক্কুর মিয়া গাজীপুর সদর উপজেলার হাতিমারার বাসিন্দা। পেশায় নির্মাণ শ্রমিক। তিনি কয়েকদিন আগে কাজের সন্ধানে এলাকা থেকে ফেনীতে আসেন। সকালে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানায় সহকর্মীরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ফেনী শহরের রাজাঝির দিঘীতে একজনের মরদেহ ভেসে ওঠার খবর পাই। তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করি।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যু কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফওজুল আজিম জানান, নিহতের স্বজন ও সহকর্মীরা হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করে। তার মৃত্যু কিভাবে হয়েছে তা ময়নাতদন্তে পর জানা যাবে।

জেএইচআর

Link copied!