ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:০৮ পিএম

জামায়াতের প্রার্থী হেলাল তালুকদার নিজেই সরালেন পোস্টার

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে জামায়াতের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজ হাতে নিজের নির্বাচনী পোস্টার,বিলবোর্ড ও প্রচারসামগ্রী অপসারণ করেছেন।

বৃহস্পতিবার রাতে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলতে দেখা যায় তাকে।

পোস্টার সরানো বিষয়ে আল হেলাল তালুকদার বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, তিন থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।

তিনি আরও বলেন, আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। আইনকে সম্মান জানিয়ে নিজ থেকে আগেই এ কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।

এর আগে নির্বাচন কমিশন জানায়, তপশিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!