ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:৫৫ পিএম

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার আছর নামাজের পর দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

দোয়া মাহফিলে সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য এম এ জলিল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম রানা, জেলা ওলামাদলের সি. যুগ্ম-আহ্বায়ক মাও. মিরাজ মোল্লা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মশিউর রহমান মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিস আহমেদ সিয়ামসহ ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়া আজও অটল। দেশবাসীর দোয়া ও ভালোবাসায় তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁকে সুস্থ দেখতে পুরো দেশবাসী অপেক্ষা করছে।” একই সঙ্গে তাঁরা দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।

শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!