ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় বড়দিন উপলক্ষে ২৯টি গির্জায় সরকারি খাদ্যশস্য বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:১৬ পিএম

মাটিরাঙ্গায় বড়দিন উপলক্ষে ২৯টি গির্জায় সরকারি খাদ্যশস্য বিতরণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 'শুভ বড়দিন' উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৯টি গির্জার অনুকূলে ১৪.৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই খাদ্যশস্য সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গির্জার প্রতিনিধিদের হাতে চালের ডিও তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। প্রতিটি গির্জার জন্য ৫০০ কেজি করে মোট ১৪.৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল এবং খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, “বড়দিনকে আনন্দঘন ও উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা দেওয়া হয়েছে। পাহাড়ে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবটি সুন্দরভাবে উদযাপিত হবে বলে আমি বিশ্বাস করি।”

ইএইচ

Link copied!