ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‎কুড়িগ্রামে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদের মনোনয়ন সংগ্রহ

সাইফুল ইসলাম, ‎কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, ‎কুড়িগ্রাম

ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৪৭ পিএম

‎কুড়িগ্রামে বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদের মনোনয়ন সংগ্রহ

কুড়িগ্রাম ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল।

‎‎সোমবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসহ দলের অনান্য নেতৃবৃন্দ। 

‎এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক এমপি মো. উমর ফারুক, সাবেক পৌর মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সদস্য মো. আজিজুল হকসহ অনান্য নেতাকর্মীরা।

‎আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি কুড়িগ্রাম ২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরেছি। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এখানে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবো। দারিদ্র্য পীড়িত কুড়িগ্রামের উন্নয়নে মানুষের পাশে থাকবো। এ অঞ্চলের জনগণের বেকারত্ব দূর করার জন্য কাজ করবো ইনশাল্লাহ।

‎জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, সকল ধরনের নির্বাচনি আচরণবিধি মেনে চলে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এ প্রত্যাশা কামনা করেন তিনি।

জেএইচআর

Link copied!