ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগমগঞ্জে হত্যা মামলার প্রধান সহযোগী ‘দেলু’ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:৩৮ পিএম

বেগমগঞ্জে হত্যা মামলার প্রধান সহযোগী ‘দেলু’ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর মারওয়ান হোসেন ওরফে বিজয় হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলু উপজেলার একলাশপুর গ্রামের ছায়েদুল হকের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর মাসে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় এক নিরীহ মানুষকে একদল সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন মারওয়ান হোসেন বিজয়। ওই সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বিজয়ের শরীরে প্রায় তিন শতাধিক আঘাত করে নৃশংসভাবে জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় করা হত্যা মামলায় দেলু ২ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, হত্যাকাণ্ডের পর থেকেই দেলু বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজয়ের হত্যাকারীদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!