ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন: মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৬:২৪ পিএম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন: মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

নেত্রকোণার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সিল-স্বাক্ষর জালিয়াতি করে ১৩ জন রোহিঙ্গার জন্মনিবন্ধন তৈরির ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গাগলাজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান মিয়া ও সচিব রাজিব মিয়াকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত বুধবার জালিয়াতির এই মূল হোতা এবং গাগলাজুর ইউনিয়নের নারী উদ্যোক্তার স্বামী মওদুদ আহমেদ শাওনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়।

ইউপি সচিব রাজিব মিয়া এ বিষয়ে তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, "শাওন নিজেই সিল-স্বাক্ষর নকল করে এই অপকর্ম করেছে। আমরা শোকজের নোটিশ হাতে পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই এর যথাযথ জবাব দেব।" 

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার তদন্তে জানা যায়, অভিযুক্ত শাওন ৪-৫ বছর আগে ইউএনও কার্যালয়ে টেকনিশিয়ান পদে কাজের সুবাদে জন্ম-মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেন। নিজের স্ত্রীর উদ্যোক্তা হওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে অবৈধ জন্মনিবন্ধন বাণিজ্য চালিয়ে আসছিলেন। রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরির তথ্য ফাঁস হলে গত বুধবার তাঁকে আটক করা হয় এবং বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

ইউএনও আমেনা খাতুন জানান, অভিযুক্তদের জবাব পাওয়ার পর তা জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!