ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঘন কুয়াশায় টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০১:০৯ পিএম

ঘন কুয়াশায় টাঙ্গাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

ঘন কুয়াশা আবারও দেশের সড়কে প্রাণঘাতী হয়ে উঠেছে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘন কুয়াশায় সড়কে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। এ সময় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’-এর একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল ‘বিনিময় পরিবহন’-এর আরেকটি যাত্রীবাহী বাস। হরিপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাস একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাস দুটিতে থাকা যাত্রীরা মুহূর্তের মধ্যেই আতঙ্কিত হয়ে পড়েন। অনেক যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণেই চালকরা সামনে আসা যানবাহন দেখতে পাননি। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শীত মৌসুমে ঘন কুয়াশা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তারা কুয়াশাচ্ছন্ন সময়ে যানবাহনের গতি কম রাখা, হেডলাইট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দিয়েছেন।

জেএইচআর

Link copied!