ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতে যোগ দিলেন চরফ্যাশনের ১০ বিএনপি নেতা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:১০ পিএম

জামায়াতে যোগ দিলেন চরফ্যাশনের ১০ বিএনপি নেতা

দেশপ্রেম, ইসলামী আদর্শের প্রতি গভীর অনুরাগ এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা উল্লেখ করে বিভিন্ন দল থেকে চরফ্যাশনের ১০জন নেতা কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

শুক্রবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন উপজেলা জামায়াত কার্যালয় ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল এর দেখা করে আনুষ্ঠানিক ভাবে তারা জামায়াতে   ইসলামীতে যোগদান করেন।

জামায়াতে যোগদানকারীরা হলেন -চরফ্যাশন ৫নং ওয়ার্ড বিএনপি কর্মী শাহে আলম হাওলাদার, তাইয়্যেব হাওলাদার, জাহাঙ্গীর, মফিজুর রহমান, কামাল হোসেন, তুহিন, রিপন আম্মান, আবু তাহের ও পারভেজ হোসেন প্রমুখ। তারা ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করার পর তাদেরকে বরণ করে নেন জামায়াত নেতারা।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা যুব বিভাগের সভাপতি নুরনবী আল মামুন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইসমাইল, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামায়াত নেতা এডভোকেট  রমিজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ভুঁইয়া, পেশাজীবী সংগঠনের সভাপতি রুহুল আমীন এবং চরফ্যাশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডা. হারুন অর রশিদসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ভোলা-৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, একটি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারী নেতাকর্মীরা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শ বাস্তবায়নে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

চরফ্যাশন পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল আমারদেশকে বলেন, এরা কেউ বিএনপির নেতা, কর্মী সমর্থক নয়। এরা আওয়ামীলীগ করতো।তবে এদেরকে বিএনপির লোকজনের সাথে ৫ তারিখের পর চলাফেরা করতে দেখেছি। 

এব্যাপারে চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু বলেন, আমি এলাকায় নেই, এলাকায় গেলে বলতে পারবো, তারা বিএনপি করতো কিনা?

উল্লেখ, সদ্য জামায়াতে যোগদানকারী  সবাই বিএনপির ভোলা- ৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের একই ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। দীর্ঘদিন তারা বিএনপির রাজনীতিতে জড়িত ছিল।

জেএইচআর

Link copied!