ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নেত্রকোণা-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র দাখিল

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:০২ পিএম

নেত্রকোণা-৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খলিয়াজুড়ি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের কাছে সশরীরে উপস্থিত হয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক আবেগঘন পরিবেশে লুৎফুজ্জামান বাবর বলেন, “আমি একটি কথাই বলব, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগের থেকে আরও অনেক বেশি কাজ করার চেষ্টা করব। কারণ এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত; আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে জনপদের মানুষের উন্নয়ন।” 

এ সময় তিনি মদন, মোহনগঞ্জ ও খলিয়াজুড়ি এই তিন উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবাসের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পাওয়া এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনে ফেরার খবরে মোহনগঞ্জ ও হাওরাঞ্চল জুড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তিনি জনগণের সেবা করার মাধ্যমে তাঁর রাজনৈতিক কার্যক্রমকে নতুনভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে, লুৎফুজ্জামান বাবর ১৯৭৯ ও ১৯৯১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময় পর তার এই অংশগ্রহণ নেত্রকোণা-৪ আসনের নির্বাচনী লড়াইয়ে বিশেষ মাত্রা যোগ করেছে।

ইএইচ

Link copied!