ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৩:৫৫ পিএম

নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ছয় মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে এসব অভিযান চালানো হয়। 

পরে সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো. শাহাদত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো. বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো. ইকবাল (৩৩), লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. দুলালের ছেলে মো. রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শাহনাজ (৪১) এবং সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, "ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলা শহর মাইজদীর ব্যাটালিয়ন আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। পৃথক অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সাথে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।"

পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা দেওয়ার পর তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!