ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় সাবেক বিএনপি সভাপতির কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৬, ০৭:০৬ পিএম

সালথায় সাবেক বিএনপি সভাপতির কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। 

রোববার বিকেলে উপজেলার ভাওয়াল গ্রামে মরহুমের নিজ বাড়িতে এই জিয়ারত সম্পন্ন হয়। এ সময় তিনি কবির মিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “আতিয়ার রহমান কবির মিয়া সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমার বাবা কেএম ওবায়দুর রহমান সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে আমরা এক অভিভাবককে হারিয়েছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন কবির চাচাকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন।”

দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে; তাই আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অতীতে কে কোন দল করেছেন, তা এখন বিবেচ্য নয়। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করলে আমরা ‘৩১ দফা’র ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব।”

এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, “গত ১৮ বছর ধরে আমি আপনাদের সুখে-দুখে পাশে আছি এবং আমৃত্যু থাকব। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সালথা উপজেলায় আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলব, যাতে উন্নত শিক্ষা ও সুচিকিৎসার জন্য কাউকে দূরে যেতে না হয়।”

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।

এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন ও রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, সেচ্ছাসেবক দল নেতা ইসরাফিল মাতুব্বর ও কামরুল ইসলামসহ উপজেলা শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!