ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:১৪ পিএম

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক মেয়াদ (২০২৬–২০২৭)-এর সদ্য নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়েছে। 

সোমবার দুপুরে শহরের স্টেশন রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল হক (আনু)-এর নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলার সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জয়পুরহাট জেলার সংসদীয় আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈদ এবং সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে চেম্বার অব কমার্সের নেতৃত্বকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!