ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতার পদত্যাগ ও বিএনপিতে যোগদান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৬, ০৮:২১ পিএম

সালথায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতার পদত্যাগ ও বিএনপিতে যোগদান

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চারজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের বালুর মাঠে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন। একই সাথে তারা বিএনপির রাজনীতি করবেন বলেও ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল ওহাব মোল্যা এবং গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুল খান।

এ সময় উপস্থিত ছিলেন, সালথায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চারজনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল রায়হান। 

তিনি বলেন, “আমি পাভেল রায়হান, সহ-সভাপতি সালথা উপজেলা যুবলীগ। ২০১৫ সালে তৎকালীন ক্ষমতাসীন এক নেতার সম্মেলন বিহীন মনগড়া কমিটিতে আমাকে সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদ দেওয়া হয়েছিল। আমি স্বেচ্ছায় ও স্ব-প্রণোদিত হয়ে অত্র পদ হতে পদত্যাগ করলাম।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ তথা তারেক রহমানের দেশ উন্নয়নে গৃহীত কার্যক্রম এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নীতি আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করলাম। সেই সাথে সালথা-নগরকান্দা গণমানুষের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।”

ইএইচ

Link copied!