ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ৭, ২০২৬, ১২:১৪ পিএম

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আলীগঞ্জ মোড় এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আলীগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পিতার নাম মো. জাহিদুল ইসলাম।

অভিযানকালে ধৃত আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫৩ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার হাসান এলাকার চিহ্নিত মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

র‍্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজশাহীতে মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!