ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোম্পানীগঞ্জে মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের উদ্যোগ, স্থানীয়দের তীব্র বাধা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:৫১ পিএম

কোম্পানীগঞ্জে মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের উদ্যোগ, স্থানীয়দের তীব্র বাধা

নোয়াখালীর বসুরহাটে একটি মসজিদ ভেঙে মার্কেট নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও মসজিদ কমিটির একাংশের মধ্যে বাকবিতণ্ডা এবং চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু সমাধানের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে আলেমদের সংগঠন ‘লাজনাতুল ওলামা’।

এর আগে গত বুধবার বিকেলে মসজিদ ভাঙার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামারা ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা প্রদান করেন। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ব্যক্তির ওয়াকফ করা জায়গায় নির্মিত এই মসজিদে ইসলামী বিধান লঙ্ঘন করে মার্কেট তৈরির পায়তারা করা হচ্ছে। 

তারা দাবি করেন, একটি কুচক্রী মহল দোকান ভাড়া দেওয়ার নাম করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মসজিদের নিচতলা পুরোপুরি ভেঙে ফেলেছে। বাধা দিতে গেলে পরিচালনা কমিটির সদস্যরা স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গণরোষের মুখে তারা ভাঙন কাজ বন্ধ রাখতে বাধ্য হন।

মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি শিবলু এ বিষয়ে জানান, কমিটি ও উপদেষ্টাদের সম্মিলিত সিদ্ধান্তে এবং আলেমদের পরামর্শ অনুযায়ী নিচতলায় মার্কেট করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বর্তমানে অভিযোগ ওঠায় সাময়িকভাবে কাজ স্থগিত রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান জানান, আলেম-ওলামাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং উভয় পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সম্মানজনক ও সুন্দর সমাধান করা হবে।

ইএইচ

Link copied!