ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে পাঁচবিবিতে ইউএনওর তৎপরতা

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৫৭ পিএম

নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে পাঁচবিবিতে ইউএনওর তৎপরতা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ নানামুখী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  সকালে পাঁচবিবি গোহাটি চত্বরে আচরণবিধি প্রতিপালন এবং জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করেন তিনি। নির্বাচনী প্রচারণা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’র ডিসপ্লেতে গণভোটে উদ্বুদ্ধকরণ ও জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। 

ভোটের গাড়ির প্রদর্শনীর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হান।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও পৌর প্রশাসক মো. সেলিম আহমেদের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়।

ইএইচ

Link copied!