ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাজারে আড্ডা দিতে গিয়ে নিখোঁজ, পরদিন ধানক্ষেতে মিলল মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৬, ০৫:২৩ পিএম

বাজারে আড্ডা দিতে গিয়ে নিখোঁজ, পরদিন ধানক্ষেতে মিলল মরদেহ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ধানক্ষেত থেকে এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বড়পানী গ্রামে। নিহত শ্রমিকের নাম শরীফ (৩২)। তিনি বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। 

শরীফ বরমী-ঢাকা রুটে চলাচলকারী প্রভাতী বনশ্রী পরিবহনের চালকের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। তার এক ও দুই বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাতের খাবার খেয়ে শরীফ বাজারে আড্ডা দিতে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। ফোন করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে ও ভোরে আত্মীয়স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে শুক্রবার সকাল ১০টার দিকে শরীফের মামা জালাল উদ্দিন গরু চরাতে গিয়ে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বড়পানী গ্রামের ধানক্ষেতে মরদেহ দেখতে পান।

তিনি জানান, কয়েক দিন আগে স্থানীয় বাবু নামে একজনের সঙ্গে শরীফের ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের আশঙ্কা। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছি। মরদেহের পাশে তিনটি কোকাকোলার ক্যান ও কিছু দূরে কাপড়ে মোড়ানো একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!