ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে ৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৫ পিএম

শ্রীপুরে ৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার রাতে উপজেলার সোনাকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম আতিক হোসেন। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কাউনিয়ার চর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, আতিক ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে শ্রীপুরের সোনাকর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাদিকুর রহমান, এএসআই মাসুদ ও এএসআই মুখলেছ অংশ নেন। এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইএইচ

Link copied!