ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ময়মনসিংহ বিভাগে সেরা এসিল্যান্ড এম. এ. কাদের

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ১২, ২০২৬, ০৭:৩৫ পিএম

ময়মনসিংহ বিভাগে সেরা এসিল্যান্ড এম. এ. কাদের

ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। ভূমিসেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে প্রতিক্রিয়ায় এম. এ. কাদের বলেন, কর্মজীবনের শুরুতেই এ ধরনের সম্মাননা পাওয়া তার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তবে এই সাফল্যে তার ব্যক্তিগত অবদান খুবই সীমিত। এ অর্জনের পেছনে রয়েছে তার সম্মানিত সিনিয়র কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা।

তিনি আরও বলেন, এই অর্জনের সর্বাধিক কৃতিত্ব প্রিয় মোহনগঞ্জবাসীর। আমি কখনো সেরা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করিনি, বরং সর্বদা চেষ্টা করেছি সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ভূমিসেবা দেওয়ার। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাকে এই স্বীকৃতির জায়গায় পৌঁছে দিয়েছে।

মোহনগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও ভূমিসেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের পাশে থেকে ন্যায়ভিত্তিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

এম. এ. কাদেরের এই অর্জনে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

ইএইচ

Link copied!