ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাগরিকদের অবহিতকরণ সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৩, ২০২৬, ০৭:১৯ পিএম

শ্রীপুরে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাগরিকদের অবহিতকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। 

এ ছাড়া সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলাম এবং শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতামত, আর সেই মতামত প্রকাশের প্রধান মাধ্যম ভোটাধিকার। “দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে তারা উল্লেখ করেন। সঠিক তথ্য জানা, গুজব এড়িয়ে চলা এবং দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব বলেও বক্তারা মত দেন। সভায় আরও বলা হয়, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হবে। তিনি গুজব ও অপপ্রচার প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সভা শেষে অংশগ্রহণকারীরা গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!