ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ডিলারকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:৩১ পিএম

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ডিলারকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার ডিলারের জরিমানা করা হয়েছে। 

বুধবার বিকাল ৩টার সময় যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী বাজারে মল্লিক বাড়ির মল্লিক ট্রেডার্সের মালিক আব্দুল হালিম মল্লিককে সার ব্যবস্থাপনা আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমদ এই জরিমানা করেন।

জানা যায়, সার ব্যবসায়ী আব্দুল হালিম মল্লিক নীতিমালা ভঙ্গ করে সার বিক্রির অভিযোগে গত মঙ্গলবার ওই ডিলারের ২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা কৃষি অফিস থেকে সরকারি মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা। 

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং স্বচ্ছ সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সার ব্যবস্থাপনা আইন ২০১৮ এর ১২ (৩) ধারায় শাস্তির বিধান অপরাধে এই জরিমানা করা হয়।

ইএইচ

Link copied!