ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
চট্টগ্রাম-১৩ আসন

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় বিএনপির প্রার্থীকে শোকজ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৪১ এএম

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় বিএনপির প্রার্থীকে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার বিকেলে এ নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস।

সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য।

নোটিশে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজ থেকে তাঁর ভিডিও বার্তা প্রচার করা হয়েছে। ভিডিওটিতে প্রতীক বরাদ্দের আগেই তাঁকে প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না—সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত সিনিয়র সিভিল জজ (৩য় আদালত)-এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এ ছাড়া নোটিশটি দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলেও নোটিশে জানানো হয়।

এএন

Link copied!