ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বান্দরবানে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জানুয়ারি ১৬, ২০২৬, ০৮:১২ পিএম

বান্দরবানে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরি

বান্দরবানে ভ্রমণে এসে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

শুক্রবার বিকালে বিষয়টি জানাজানি হয়। ক্ষতিগ্রস্ত পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া কুমিল্লা চান্দিনা মহারং এলাকার মো. শাহাজান ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকালে বান্দরবান পৌরসভার কানাপাড়া হোটেল ক্লাউডিতে রুম নেন পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া ও তার স্ত্রী। পরদিন ১৫ জানুয়ারি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে হোটেলে ফেরত আসেন তারা। সেখানে তার স্থানীয় দুই জন বন্ধু সাক্ষাৎ করতে আসেন। বন্ধুরা চলে গেলে ঘুমিয়ে যান তারা। 

পরে রাত তিনটার দিকে হঠাৎ মশার উপদ্রবে ঘুম ভেঙে গেলে বুঝতে পারেন তাদের একটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স, একটি রেডমি ৯ প্রো, একটি আইটেল এস টুয়েন্টি প্লাস, একটি লেনোভো এল১৪ ল্যাপটপ ও একটি ডায়মন্ডের এনগেজমেন্ট রিং চুরি হয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

মো. শাহাদাত ভুঁইয়া বলেন, বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা হোটেলটির তিন দিকের সিসিটিভি ফুটেজ দেখালেও যেদিকে চুরির ঘটনা ঘটেছে সেদিকের ফুটেজ দেখাতে পারেনি। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো রূপ দায় ভার না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

হোটেল ক্লাউডির অংশীদার মাহাবুল আলম মাহি বলেন, চুরির ঘটনায় রাত তিনটার দিকে তাকে ম্যানেজারের ফোন থেকে কল করে জানালে তিনি ভুক্তভোগীকে আইনি পদক্ষেপ গ্রহণ করতে সহায়তা করেছেন।

প্রশ্নের জবাবে হোটেল পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই। এসব বিষয়ে তার অন্য অংশীদার জানেন বলে জানান তিনি। 

বান্দরবান সদর থানার উপ পুলিশ পরিদর্শক ওবাইদুল আলম রেশাদ বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!