ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ন্যূনতম মজুরি দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

আলী রেজা রাজু, সাভার (ঢাকা)

জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:০২ পিএম

ন্যূনতম মজুরি দাবিতে সাভারে ট্যানারি শ্রমিকদের বিক্ষোভ

সাভারে ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত নিম্নতম মজুরি ১৮ হাজার ১ টাকা আজও বাস্তবায়ন হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর মজুরি কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি শ্রমিকরা বিশাল সমাবেশ করেছেন।

শনিবার সকালে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।

গেজেট প্রকাশের পরও অমীমাংসিত মজুরি সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণির শ্রমিকদের জন্য সরকার গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেছিল। এই মজুরি মালিক ও শ্রমিক উভয় পক্ষের ঐকমত্যের ভিত্তিতেই নির্ধারিত হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে মালিকপক্ষ আজও সেই ঘোষণা বাস্তবায়ন করেনি।

বক্তারা জানান, পরবর্তীতে মালিকদের অনুরোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত মজুরি সংশোধনের সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের তীব্র আপত্তি থাকা সত্ত্বেও দীর্ঘ চার বছর বেতন বৃদ্ধি না হওয়ায় এবং দ্রুত বাস্তবায়নের আশায় তারা সংশোধিত মজুরি মেনে নিয়েছিলেন।

মালিকপক্ষের টালবাহানা ও শ্রমিকদের ক্ষোভ শ্রমিক নেতাদের অভিযোগ, সংশোধিত মজুরির চুক্তিতে উভয় পক্ষ স্বাক্ষর করার পর কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু মালিকরা নানা টালবাহানা করে তা কার্যকর করছেন না। এর ফলে সাধারণ শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তারা এখন চরম হতাশ ও ক্ষুব্ধ।

সমাবেশে উপস্থিত সাধারণ নারী ও পুরুষ শ্রমিকরা জানান, নিত্যপণ্যের উর্ধ্বগতির এই বাজারে বর্তমান বেতনে পরিবার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। মালিকপক্ষ যদি দ্রুত এই ন্যায্য দাবি মেনে না নেয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

নেতৃবৃন্দের হুঁশিয়ারি সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, শ্রমিকের শ্রমের বিনিময়ে শিল্প চললেও মালিকরা তাদের বেঁচে থাকার নূন্যতম অধিকার টুকু দিচ্ছেন না। অবিলম্বে ১৮ হাজার ১ টাকা মজুরি কার্যকর করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জেএইচআর

Link copied!