ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান শামা ওবায়েদের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:৩৭ পিএম

শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান শামা ওবায়েদের

ফরিদপুর-২ আসনে ভোট নিয়ে নানা ধরনের হুমকি-ধামকি ও একটি হামলার ঘটনার প্রেক্ষিতে নিজ দলের নেতাকর্মীদের শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পোস্টে শামা ওবায়েদ লিখেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই রাজনীতির চর্চা হওয়া উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার জন্মলগ্ন থেকেই এ আদর্শকে ধারণ করে আসছে। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো নীতিমালা বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাস।

তিনি আরও লিখেন, গত প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর অব্যাহত দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে কারণ বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে। 

তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়। আজও এ অঞ্চলের অসংখ্য মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করেন।

শামা ওবায়েদ লিখেন, দীর্ঘ ১৮ বছর পর আজ আবার বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এ ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনা করুন। 

নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি বিষয়গুলো গভীরভাবে বিবেচনায় রেখে, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছে যান। 

সবশেষ তিনি লিখেন, আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি; সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি এবং ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।

ইএইচ

Link copied!