ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০৪ পিএম

মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী, সদর ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী এবং জয়া ধর মুমুর নেতৃত্বে সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

দুটি ইটভাটা কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি কেটে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৫নং ধারা লঙ্ঘনের অপরাধে ২টিকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, গাংনী উপজেলার বামন্দী এলাকায় আরএফএল ব্রিকসে সহকারী কমিশনার ভূমি নাবিদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আরএফএল ব্রিকসকে ফিক্সড চিমনি এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৬/১৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

ইএইচ

Link copied!