ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী শ্রাবণী

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ১৭, ২০২৬, ০৭:০৭ পিএম

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী শ্রাবণী

নেত্রকোণা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি একই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী। 

শনিবার দুপুরে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তার প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

নেত্রকোণা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার। 

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন।

Link copied!