ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতীক বরাদ্দের পর জয়পুরহাটে নির্বাচনী উত্তাপ

মো. আলী হাসান, জয়পুরহাট

মো. আলী হাসান, জয়পুরহাট

জানুয়ারি ২১, ২০২৬, ০৪:৪৫ পিএম

প্রতীক বরাদ্দের পর জয়পুরহাটে নির্বাচনী উত্তাপ

জয়পুরহাট দুটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বুধবার সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে নির্বাচনের সময় আচরণবিধি মেনে নির্বাচন করাসহ নানা দিকনির্দেশনামূলক মতবিনিময় শেষে দুপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

জেলায় দুটি আসনে জামায়াত, বিএনপি, এবি পার্টি, বাসদ ও স্বতন্ত্র ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জয়পুরহাট-১ আসনে ৫ জন ও জয়পুরহাট-2 আসনে ৩ জন, মোট ৮ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।

জয়পুরহাট সদর ও পাঁচবিবি নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন। এখানে ভোট কেন্দ্র ১৫১টি, মোট ভোটার ৪,৬৬,২৭৪ জন। কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। এখানে ভোট কেন্দ্র ১০৪টি, মোট ভোটার ৩,৫১,৫৭২ জন।

ইএইচ

Link copied!