ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রশিবিরের মানববন্ধন ও বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২৬, ০৬:৩৫ পিএম

শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রশিবিরের মানববন্ধন ও বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ রাখার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর ও গাজীপুর জেলা শাখা। 

বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ত মাওনা চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ছাত্রশিবির গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত ও ডুয়েট বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি তাসনিম আলম। 

এছাড়াও বক্তব্য দেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার অন্যতম মাধ্যম হলো ছাত্র সংসদ নির্বাচন। অথচ শাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রেখে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কণ্ঠরোধ করছে। এটি পরিকল্পিতভাবে ছাত্ররাজনীতিকে নিয়ন্ত্রণ ও ভিন্নমত দমনের অপচেষ্টা বলেও তারা অভিযোগ করেন। 

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতা ও গড়িমসির কারণে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শাকসু বন্ধ রেখে প্রশাসন একপ্রকার অগণতান্ত্রিক সংস্কৃতি লালন করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান। 

অন্যথায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

ইএইচ

Link copied!