ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশাল-২ আসনে ৮ প্রার্থীর গণসংযোগ শুরু

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

বরিশাল-২ আসনে ৮ প্রার্থীর গণসংযোগ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে নেমেছেন। 

বৃহস্পতিবার থেকে এ আসনের আটজন প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেন।

বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নেছার উদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল হক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এম. এ. জলিল, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী সাহেব আলী।

উজিরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, বরিশাল-২ আসনের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে। তারা সবাই নির্বাচন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বরিশাল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পোস্টাল ভোটার রয়েছেন ৫ হাজার ১০২ জন।

ইএইচ

Link copied!