ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:০০ পিএম

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”

শুক্রবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নয়। আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। ধানের শীষের বিজয় নিশ্চিত করার পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”

জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে উদীয়মান সমাজসেবক ও ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজলের সঞ্চালনায় ও নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক আহছানুল হক মাসুদ, চাটখিল উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লন্টুসহ প্রমুখ।

এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার খোকন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। 

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনাদের অধিকার আদায় করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না।” 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নবগঠিত জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. ইউসুফের প্রতিষ্ঠিত মসজিদ এবং মাদরাসা দেখার জন্য ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন আসেন।

ইএইচ

Link copied!