ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:২১ পিএম

সালথায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ফরিদপুরের সালথায় হিরা মনি (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া কাজীপাড়া এলাকায় একটি কলাবাগানের মধ্য থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে সালথা থানা পুলিশ। হিরা মনি বড় খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী ও এক সন্তানের জননী।

যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরা মনি আত্মহত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুঁজছি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে বড় খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী চুন্নু পলাতক রয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!