ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

মোহনগঞ্জে ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০১:২৬ পিএম

মোহনগঞ্জে ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ইসলামী আন্দোলন বাংলাদেশের অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। পরে জামায়াতের পক্ষ থেকে তাদের গলায় ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়। 

রোববার দিনগত রাত ৯টায় মোহনগঞ্জ উপজেলার জামায়াতের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এ সময় নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ, সেক্রেটারি মাস্টার জাহেদ হাসান উপস্থিত ছিলেন। 

ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশতাধিক নেতা-কর্মী যোগদান করেছি। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব।” আজ আরও অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে যোগদান করবেন বলেও তিনি জানান।

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।

ইএইচ

Link copied!