ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরী নিহত

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫০ পিএম

শ্রীপুরে ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা প্রহরী নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। 

সোমবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড (কলিম উদ্দিন চেয়ারম্যান) মোড় এলাকায় অবস্থিত কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা প্রহরীর নাম জসিম আহম্মেদ (৪৪)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের চাইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। জসিম শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানা থেকে ময়লা সংগ্রহের জন্য কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় ১ নম্বর গেটের উত্তর পাশে দায়িত্ব পালনরত নিরাপত্তা প্রহরী জসিম আহম্মেদকে গাড়িটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেয়ে নিহতের স্ত্রী শিউলি আক্তার শ্রীপুর থানা চত্বরে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহত দম্পতির পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

নিহতের বাড়ির মালিক আব্দুল মান্নান বলেন, “সকাল ছয়টার দিকে জসিম অফিসের উদ্দেশ্যে বের হয়েছিল। সে অত্যন্ত ভালো মানুষ ছিল। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”

এ ঘটনায় নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ইকবাল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!