ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিপিএল শিরোপার আনন্দে রাজশাহীতে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:৫৪ পিএম

বিপিএল শিরোপার আনন্দে রাজশাহীতে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল

বিপিএলের শিরোপা জয়ের খবরে সোমবার সকাল থেকেই উৎসবের রূপ নেয় রাজশাহী নগরী। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে একনজর দেখতে শহরের বিভিন্ন সড়কে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। ছাদখোলা বাসে চড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমসহ দলের খেলোয়াড়রা শহর প্রদক্ষিণ করেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীতে পৌঁছান রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা। হজরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের সামনে আগে থেকেই একটি ছাদখোলা বাস প্রস্তুত ছিল। বিপিএল ট্রফি হাতে ক্রিকেটাররা বাসে উঠতেই শুরু হয় বিজয় মিছিল।

পুলিশের পাহারায় বাসটি শহরের পথে যাত্রা করে। এ সময় অনেক সমর্থক মোটরসাইকেলে বহরের সঙ্গে যুক্ত হন। তাদের হাতে ছিল নানা লেখা প্ল্যাকার্ড। বাসের সামনে টানানো ব্যানারে লেখা ছিল, ‘কাপ আইসিছে বাড়িতে’।

বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর ও রুয়েট ফ্লাইওভার পার হয়ে বাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। সেখানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে খেলোয়াড়দের স্বাগত জানান। কেউ কেউ নিজেদের পরনের শার্ট বা টি-শার্ট ছুড়ে দেন। ক্রিকেটাররা তাতে অটোগ্রাফ দিয়ে আবার ফিরিয়ে দেন।

মিছিলের বিভিন্ন জায়গায় অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম ট্রফি উঁচু করে ধরলে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। বাদ্যযন্ত্রের তালে তালে খেলোয়াড়দের আনন্দ করতে দেখা যায়।

এরপর বাসটি তালাইমারী ও সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী কলেজের সামনে যায়। সেখানেও শিক্ষার্থীরা ভিড় করে অভিনন্দন জানান। পরে লক্ষ্মীপুর, দড়িখড়বোনা, রেলগেট ও আমচত্বর ঘুরে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে গিয়ে বিজয় মিছিল শেষ হয়।

পুরো সময়জুড়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে এই আনন্দের মুহূর্ত স্মরণীয় করে রাখেন।

ইএইচ

Link copied!