ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সালথার ভাওয়ালে ধানের শীষের পক্ষে নির্বাচনি আলোচনা সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৭ পিএম

সালথার ভাওয়ালে ধানের শীষের পক্ষে নির্বাচনি আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পুরুরা মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্ল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মো. জাহিদ হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বিএনপি নেতা সাইদুজ্জামান সাহিদ, উপজেলা জাসাসের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনির মোল্ল্যা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস ও ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ। এ ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আগামী ১২ তারিখে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবেন। বিএনপি যদি সরকার গঠন করতে পারে আর আমি যদি সংসদে যেতে পারি, তবে আমি এই এলাকার উন্নয়নে কাজ করব। আমার বাবা যেমন দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে ছিলেন, আমিও ১৭ বছর আপনাদের পাশে ছিলাম। আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।

আলোচনা সভার আগে দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম আল্লামা মরহুম জহুরুল হক সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!