ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আখতার হোসেন

নির্বাচন ঘিরে দেশের একটি পক্ষ সংস্কার ও বিচার চায়, অন্যটি চায় না 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৭, ২০২৬, ১১:২৩ এএম

নির্বাচন ঘিরে দেশের একটি পক্ষ সংস্কার ও বিচার চায়, অন্যটি চায় না 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে স্পষ্টভাবে দুটি রাজনৈতিক পক্ষ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন। তিনি বলেন, একটি পক্ষ সংস্কার ও বিচার চায়, আরেকটি পক্ষ সংস্কার ও বিচার চায় না।

সোমবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কারবালার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, একটি পক্ষ আধিপত্যবাদমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, অন্য পক্ষ গোলামীর বাংলাদেশ কায়েম করতে চায়। তিনি বলেন, “এখন সিদ্ধান্ত নেওয়ার সময়— আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। আমরা আজাদির বাংলাদেশের পক্ষে থাকবো, না গোলামীর বাংলাদেশের পক্ষে থাকবো।”

তিনি আরও বলেন, আজাদির বাংলাদেশের পক্ষে থাকতে হলে ১১ দলীয় জোটের পক্ষে থাকার কোনো বিকল্প নেই।

নিজের নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, “শাপলা কলি মার্কায় আল্লাহ যদি আমাকে সংসদে কবুল করেন, তাহলে শুধু পীরগাছা-কাউনিয়া নয়, গোটা রংপুর অঞ্চলের বৈষম্য নিরসনের জন্য জাতীয় সংসদে জোরালোভাবে কথা বলবো।”

জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এএন

Link copied!