ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫৫ পিএম

মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে ধানের শীষের গণসংযোগ ও উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন মাটিরাঙ্গা পৌর যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় মাটিরাঙ্গা বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মো. মাহবুবুল আলম সবুজ বলেন, ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ে উন্নয়ন ও সম্প্রীতির প্রতীক। মাটিরাঙ্গার প্রতিটি মানুষের সাথে তাঁর আত্মার সম্পর্ক রয়েছে। এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করা হবে।

নেতাকর্মীদের উপস্থিতি ও সংহতি মাটিরাঙ্গা পৌর যুবদলের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এবং জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. নাছির শিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ওয়াসিম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরাসহ পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানান।

জেএইচাআর

Link copied!