ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভৈরবে ট্রেনের ছিনতাইকারীর হামলায় ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৫০ পিএম

ভৈরবে ট্রেনের ছিনতাইকারীর হামলায় ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে ছিনতাইকারীর হামলায় কলেজছাত্র আবু সুফিয়ান নিহত হওয়ার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও ট্রেন অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় সদর উপজেলার কর্শাকড়িয়াইল আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চবিদ্যালয়ের সামনে কিশোরগঞ্জ-গচিহাটা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

এতে বক্তব্য দেন আলহাজ ওয়াজেদুল ইসলাম খান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, সহকারী শিক্ষিকা রহিমা আক্তার দিবা, কর্শাকড়িয়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহসভাপতি মোসলেহ উদ্দিন, দাবাপাটুলী ইউনিয়ন যুবদলের সভাপতি সানাউল্লাহ, গণ অধিকার পরিষদের নেতা মস্তুফা, কর্শাকড়িয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাজু খান এবং আজিজুল হক।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও গ্রামবাসী কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে এগারোসিন্দুর গোধূলি ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে কিছু সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেলওয়ে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

গত ৩০ জানুয়ারি রাতে ঢাকা থেকে এগারোসিন্দুর ট্রেনে কিশোরগঞ্জ আসার পথে ভৈরবে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবু সুফিয়ান। তিনি রাজধানীর পল্লবী সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ২০২৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!