ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মঞ্জুর

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৪৭ পিএম

ফেনীতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ মঞ্জুর

ফেনীতে এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 

সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীতে নির্বাচনী কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ তাদের হতাশ করছে। একটি বড় দলের নেতাকর্মীরা বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নির্বাচনী আচরণ ভঙ্গের কথা বলে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন গত শনিবার বিকেলে ঈগল মার্কার একটি ডিজিটাল প্রচার গাড়ি (ক্যারাভান) আটকে দেন। তাঁর ভাষায় এ প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং তিনি এক নির্বাচনী কর্মীকে দীর্ঘক্ষণ আটকে রেখে অসৌজন্যমূলক আচরণ করেন ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে একই ধরনের ক্যারাভান ব্যবহারের প্রমাণ উপস্থাপন করা সত্ত্বেও ওই কর্মকর্তা সব যুক্তি অগ্রাহ্য করেছেন। তিনি নির্বাচনী আচরণ বিধিমালার অপব্যাখ্যা দিয়েছেন এবং তাঁর আচরণে স্পষ্ট যে তিনি পক্ষপাতদুষ্ট। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের আচরণের প্রতিকার দাবি করেন তিনি।

এ সময় জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক ও এবি পার্টির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!