ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বান্দরবানে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কৃষক দল

মো. আলমগীর সুমন, বান্দরবান

মো. আলমগীর সুমন, বান্দরবান

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:০০ পিএম

বান্দরবানে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় কৃষক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান ৩০০ নম্বর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরির সমর্থনে প্রচারণা চালিয়েছে সদর উপজেলা কৃষক দল। 

সোমবার সকাল ১১টা থেকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া, বঙ্গপাড়া ও সুয়ালক বাজারসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ প্রচারণা ও গণসংযোগ করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার বাবলু, সাবেক ছাত্রনেতা ওমর ফারুক রাশেদ, মো. জাহাঙ্গীর আলম, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর সুমন, সদস্যসচিব আহাম্মদ কামাল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নাসির খান, যুগ্ম সম্পাদক তারেক ও রাজু এবং সুয়ালক ইউনিয়ন সভাপতি কবিরসহ সদর উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।

নির্বাচনী প্রচারণায় জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ এসেছে। স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে হবে। বান্দরবানসহ দেশের সার্বিক উন্নয়নের জন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি ভোটারের ঘরে ঘরে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে হবে। পরিশেষে তিনি সকল নেতাকর্মীকে মিলেমিশে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে নির্বাচনের কাজ করার জন্য নির্দেশনা দেন।

ইএইচ

Link copied!