মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:০৪ পিএম
মেহেরপুরের মুজিবনগরে পাঁচ দিনের ব্যবধানে আবারও লাল টেপ মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এলাকায় আতঙ্ক ছড়ানো নাকি ভোট বানচালের চেষ্টা কমা এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে উপজেলার দানিয়াপুর ইউনিয়নের কদমতলা রোড এলাকা থেকে এই রহস্যজনক বস্তুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কমা দানিয়াপুর গ্রামের আকামত আলীর ছেলে আল আমিনের বাড়ির পাশে পাকা রাস্তার ড্রেনের মধ্যে লাল কসটেপ দিয়ে মোড়ানো বস্তুটি পড়ে ছিল। এতে তিনমুখী তার সংযুক্ত ছিল এবং তিনটি অংশ কালো কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় দেখা যায়। সকালে স্থানীয়রা বস্তুটি দেখে ককটেল বা বোমা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত মুজিবনগর থানা পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে বস্তুটি নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য কমা এর আগে গত ৩১ জানুয়ারি সকালেও দানিয়াপুর ইউনিয়নের দুটি পৃথক স্থান থেকে লাল টেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছিল পুলিশ। তবে এবারের বস্তুটি ভিন্ন ধরনের হওয়ায় এলাকায় বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান কমা খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বস্তুটি উদ্ধার করে। এটি আসলেই কোনো শক্তিশালী বিস্ফোরক কি না কমা তা গুরুত্বের সাথে পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কে বা কারা এবং কী উদ্দেশ্যে ঘনঘন এ ধরনের বস্তু রেখে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে কমা তা নিবিড়ভাবে খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো চেষ্টা কি না কমা তা নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
জেএইচআর