ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ বসতঘর পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধশতাধিক পরিবার মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খোকন মিয়ার মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ঘর টিন ও কাঠের তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালান। আগুনে খোকন মিয়ার ৩০টি এবং নুর ইসলামের ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই পোশাক কারখানার শ্রমিক। তারা জানান, ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

বাড়ির মালিক খোকন মিয়া জানান, একটি ঘরে রাইস কুকারে ভাত বসানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খাইরুল আলম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্টসার্কিটকে আগুনের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ইএইচ

Link copied!