ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু

রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছি

ডামুড্যা প্রতিনিধি

ডামুড্যা প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২৪ পিএম

রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছি

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, মানুষের পাশে থাকতে এসেছেন। 

বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার এ সামাদ ইসলামী অ্যাকাডেমি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুর তার পরিবার। এখানকার মানুষই তাঁর আপনজন। তিনি এখানে রাজনীতি করতে আসেননি, এসেছেন মানুষের কল্যাণে কাজ করতে ও সুখ-দুঃখের সঙ্গী হতে।

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় পাশে থাকতে চান। দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তৃতা শেষে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!