ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সাংবাদিক বাবুলের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ, প্রতিনিধি

হবিগঞ্জ, প্রতিনিধি

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৬:২৬ পিএম

সাংবাদিক বাবুলের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ শহরতলীর ৩ নম্বর তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল নুর বাবুলের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের শল্য বা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গতকাল নিজ বাড়ি থেকে বের হয়ে বিএনপি প্রার্থী আলহাজ্ব জিকে গউছের ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাওয়ার পথে এই হামলার শিকার হন তিনি। পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুষ্কৃতকারী বাবুলের পথ গতিরোধ করে তাঁর ওপর বর্বরোচিত হামলা চালায় এবং সাথে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

হামলাকারীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। আহত সাংবাদিক বাবুল জানান, হামলাকারীদের মধ্যে আলমগীর, দুলাল, জয়, তুহিন, মাসুম ও জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন ছিল। তাঁদের মূল উদ্দেশ্য ছিল তাঁকে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলা।

আহত সাংবাদিক বাবুল আরও জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। ঘটনার পর থেকেই স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জেএইচআর

Link copied!