ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশের ডাক

শিমুল হাছান, ফরিদগঞ্জ

শিমুল হাছান, ফরিদগঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:২৫ পিএম

ফরিদগঞ্জে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশের ডাক

আগামীকাল সোমবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। একদিকে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। 

অন্যদিকে একই দিনে চাঁদপুর-৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের চিংড়ি প্রতীকের জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব।

শোল্লা আশেক আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে চিংড়ি প্রতীকের এ জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও ঢাকা-১৪ আসনের সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুরও উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তাঁরা সশরীরে নাকি ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত করতে পারেননি আয়োজকরা।

বিএনপির জনসভাটি সকাল ১১টায় ফরিদগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর-৪ আসনের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা, স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এইচ এম সাইফ আলি খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ।

একই দিনে দুই পক্ষের পৃথক জনসভাকে কেন্দ্র করে পুরো ফরিদগঞ্জ সরগরম হয়ে উঠেছে। উভয় পক্ষের নেতৃবৃন্দ জনসভায় সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে কাজ করছেন বলে নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!